বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৮:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে বাংলাদেশি নাবিক নিখোঁজ

ছবি; সংগৃহিত

চট্টগ্রাম বন্দরের আলফা এঙ্করেজে অবস্থানরত একটি জাহাজ থেকে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটে এমভি ক্রিমসন গ্রেস জাহাজ থেকে তিনি নিখোঁজ হন। বিকেল সোয়া ৫টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াসিন নিখোঁজ হওয়ার পর ঘটনাটি ম্যান ওভারবোর্ড হিসেবে চিহ্নিত করা হয়। তাকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারে সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) রেডিও স্টেশন থেকে অনবরত ভিএইচএফ সম্প্রচার করা হচ্ছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন