প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ
জেলার লালপুর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামেরর একটি পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সাজিদ হোসেন জেলার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার শিশু সাজিদ হোসেনের মা ছাবিনা খাতুন বাড়ির পাশে বটতলাতে পাট শুকানোর কাজে যাওয়ার সময় সাজিদকে সাথে নিয়ে যান। পরে সাজিদ খেলার কথা বলে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দুপুর দেড়টায় মা ছাবিনা খাতুন বাড়ি ফিরে সন্তানকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে নাজমুল মেম্বারের পুকুরে ভাসমান অবস্থায় সাজিদের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন