প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
এ ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে আটকা পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হচ্ছে বলে জানা গেছে।এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা বাস ও চালককে আটকে রাখেন।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উঠে যাওয়ার ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে।রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে আটকা পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হচ্ছে বলে জানা গেছে।এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা বাস ও চালককে আটকে রাখেন।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন