সোনাগাজী প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:২০ পিএম

অনলাইন সংস্করণ

সোনাগাজীতে জামায়াতের রুকন সম্মেলন

ছবি; সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে এক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা-র সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি এস এম বদরুদ্দোজা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।সম্মেলনের শুরুতে দারুল কুরআন পেশ করেন সোনাগাজী পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আব্দুল হান্নান বলেন, মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির মাধ্যমে ইসলামের সুমহান দাওয়াত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা এবং দেশের চলমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে। তিনি বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থেকে ইসলামী আন্দোলনের আদর্শ ও কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য সকল রুকন ও দায়িত্বশীলদের আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 বাংলাধারা/রবিউল হাসান রবি

মন্তব্য করুন