ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৯:২২ পিএম

অনলাইন সংস্করণ

পৌরকর নির্ধারণ ও আদায়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই’: বিভ্রান্ত না হওয়ার আহ্বান ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর

ছবি; সংগৃহিত

ফেনী পৌরসভা প্রাঙ্গণে সম্প্রতি আয়োজিত মানববন্ধনে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে নিজের নাম জড়িয়ে প্রকাশিত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করেছেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি পৌরবাসীকে এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার বিনীত অনুরোধ জানিয়েছেন।
​সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যের সতত্য তুলে ধরে তিনি স্পষ্ট ভাষায় জানান, পৌরকর (ট্যাক্স) নির্ধারণ ও আদায়ের কাজ কোনোভাবেই পৌরসভার নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব ও পরিধির মধ্যে পড়ে না। সরকারের অর্পিত বিধান অনুযায়ী এর সাথে প্রকৌশল বিভাগের বা তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই।

​প্রকৌশলী জাকির উদ্দিন আরও উল্লেখ করেন, পৌর প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে তিনি নিয়মিতভাবে সম্মানিত পৌরবাসীর স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা ও বাস্তবায়নে নিয়োজিত রয়েছেন। দায়িত্ব পালনকালীন মানবীয় কারণে ভুলভ্রান্তি হওয়া অস্বাভাবিক কিছু নয় এবং ভুল হলে তা সংশোধনের সুযোগও রয়েছে। তবে প্রকৃত সত্য না জেনে কারও বিরুদ্ধে অহেতুক অপপ্রচার চালানো, সামাজিক মাধ্যমে ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি কিংবা মিডিয়ার মাধ্যমে সম্মানহানি করা সমীচীন নয়।

​তিনি পৌরবাসীকে অনুরোধ করে বলেন, সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব তিনি সততা ও সুনামের সাথে পালন করে আসছেন। তাই পৌরকর নির্ধারণসংক্রান্ত বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে, দায়িত্ব পালনকালীন অনিচ্ছাকৃত কোনো ভুলে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সম্মানিত পৌরবাসীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

বাংলাধারা/মাহমুদউল্লাহ সাইফ 
 

মন্তব্য করুন