বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:১৬ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পানিতে, আহত ১০

ছবি; সংগৃহিত

ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পানিতে পড়ে গেছে। এতে আট থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম-কাসাদাহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের বাসটি প্রায় ৪০ থেকে ৪২ জন যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের পানিতে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। হানিফ পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ব-২৯৫৯)
এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। আহত আট থেকে ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন