বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ০৮:২৯ পিএম

অনলাইন সংস্করণ

প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল মল্লিক

ছবি; সংগৃহিত

কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের সিনেমায় অন্যতম সফল অভিনেত্রী। বাবা রঞ্জিত মল্লিকের পথ ধরে সিনেমায় এসে আকাশচুম্বী সাফল্য পেয়েছেন। দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমা করছেন তিনি। তবে কখনো টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করা হয়নি তার। জীবনের ৪৪-এ এসে এবার তাই করতে চলেছেন কোয়েল। টিভি ধারাবাহিকে অভিষেক হতে যাচ্ছে তার। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ান একটি সিরিয়াল থেকে বাংলায় ধারাবাহিক হচ্ছে। সেখানেই একটি চরিত্রে থাকবেন কোয়েল। যদিও ধারাবাহিকটির নাম, পরিচালকের তথ্য এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, সনি আট চ্যানেলে প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। এর আগে টিভি পর্দায় বহুবার হাজির হয়েছেন কোয়েল। বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। ‘কথা ও কাহিনী’ শীর্ষক একটি টক শোয়ের উপস্থাপনাও করেছেন। তবে ধারাবাহিক নাটক করবেন এই প্রথম।
উল্লেখ্য, সিনেমায় কোয়েলের অভিষেক হয় ২০০৩ সালে ‘নাটের গুরু’র মাধ্যমে। এরপর তাকে দেখা গেছে ‘বন্ধন’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’, ‘সাত পাকে বাঁধা’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘হেমলক সোসাইটি’, ‘রংবাজ’, ‘বেশ করেছি প্রেম করেছি’সহ অনেক দর্শকপ্রিয় সিনেমায়।
রাজনীতিতেও এসেছেন কোয়েল। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভা সদস্য হয়েছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে দলটির পরাজয়ের পর মাস দুয়েকের মধ্যেই সরে এসেছেন অভিনেত্রী

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন