প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ
পরশুরাম উপজেলার ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে পুকুরে পানিতে ডুবে আরিফা সুলতানা (২) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আরিফা সুলতানা টেটেশ্বর গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরিফা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাধারা/এম,এ,করিম ভুঁইয়া,
মন্তব্য করুন