সোনাগাজী প্রতিনিধি

প্রকাশিত: ৪৫ মিনিট আগে, ০৮:৩১ পিএম

অনলাইন সংস্করণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬"

নিজস্ব প্রতিবেদক

সোনাগাজীতে মৎস্য দপ্তরের জনসচেতনতামূলক সভা

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সোনাগাজী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জনসচেতনতা মূলক সভা চরখোন্দকার ঝেলেপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে।সহকারি মৎস্য অফিসার বিজয় কুমার পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ০৮অক্টোবর হতে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।এই আইন অমান্যকারীর সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থ দণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

অভিযান কালীন সময়ে মানবিক সহযোগিতা হিসাবে ৪শত ঝেলে পরিবার কে ২৫ কেজী হারে চাল প্রদান করা হবে। সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ঝেলে সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাধারা/রবিউল হাসান রবি 

মন্তব্য করুন