প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ছবি শেয়ার করেছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার (৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পোস্টটি শেয়ার করা হয়।
পিএমওর পোস্টে ছবিটির সূত্র হিসেবে লেখা হয়েছে, ‘সৌজন্যে: হোয়াইট হাউস’।
ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা যায়।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফেরার ৮ দিন পর শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় ছবিটি প্রকাশ করে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হচ্ছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন