প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাকে খুব একটা দেখা যায় না। তবে এবার কলকাতার রাজপথে একটি ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। আর সেই ঘটনাকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রশংসা ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়া।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় আয়োজিত একটি র্যালিতে অংশ নেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত ওই কর্মসূচিতে রাজনীতিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী বিধায়ক এবং বাংলা চলচ্চিত্র ও সংগীত জগতের একাধিক তারকা অংশ নেন।
জয়া আহসানের সঙ্গে মিছিলে দেখা যায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও কয়েকজন পরিচিত মুখকে। কর্মসূচিতে অংশ নেওয়া তারকাদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতেও দেখা যায়।
র্যালির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জয়া আহসানকে ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশেষ করে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে কলকাতার এমন একটি কর্মসূচিতে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তাদের কেউ কেউ জানতে চেয়েছেন, অন্য দেশের নাগরিক হয়ে জয়া কেন ভারতের একটি সামাজিক কর্মসূচিতে অংশ নিলেন।
তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন অনেকে। কলকাতার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাতের শহরকে নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নারী নিরাপত্তার দাবিতে আয়োজিত সেই মিছিলে রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষের সঙ্গে জয়া আহসানের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবেই দেখছেন তার ভক্তদের একটি অংশ।
তাদের মতে, কর্মসূচিটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান প্রকাশের চেয়ে নারীদের নিরাপত্তা ও সামাজিক সচেতনতার বিষয়টিকেই সামনে এনেছে। ফলে জয়ার অংশগ্রহণকে মানবিক ও সামাজিক অবস্থান হিসেবেও দেখছেন অনেকে।
অবশ্য এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া আলোচনা বা সমালোচনা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে তার কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কলকাতায় বর্তমানে নিজের অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়েও ব্যস্ত রয়েছেন জয়া। কিছুদিন আগে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। ফলে অভিনয়ের পাশাপাশি এবার কলকাতার রাজপথে উপস্থিতির কারণে নতুন করে আলোচনায় এলেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী।
বাংলাধারা/শারমিন
জয়া আহসান,
কলকাতা,
নারী নিরাপত্তা,
বাংলা সিনেমা,
ভারত-বাংলাদেশ সম্পর্ক
কলকাতার রাজপথে জয়া আহসান, অংশ নিলেন নারী নিরাপত্তার দাবির মিছিলে

মন্তব্য করুন