ফেনী প্রতিনিধি:সাইফ হাসান লিমন।

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১১ পিএম

অনলাইন সংস্করণ

ফেনী পৌর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছবি; সংগৃহিত

ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে স্থগিত থাকা ফেনী পৌর যুবদলের কমিটিও পুনর্বহাল করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।তবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ইতঃপূর্বে স্থগিতকৃত ফেনী পৌর যুবদলের কমিটি পুনর্বহাল করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়েছে।কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ সিদ্ধান্তের ফলে ফেনী পৌর যুবদলের সভাপতি হিসেবে এ কে এম জাহিদ হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হিসেবে হায়দার আলী রাসেল পাটোয়ারী পুনরায় দায়িত্ব পালন করবেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন