প্রকাশিত: ৪৯ মিনিট আগে, ১২:২৬ পিএম

অনলাইন সংস্করণ

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ছবি; সংগৃহিত

আয়তনগত দিক থেকে কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল শহরে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বিবিসিকে বলেন, “হেলিকপ্টারটিতে চালকসহ মোট ৪ জন ছিলেন। সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ব্যক্তি মালিকানাধীন ছিল এবং নিহতদের নাম-পরিচয় এখনও উদ্ধার করা যায়নি।”
আন্দ্রিয়ে আরও জানান, শনিবার দু’পুর ২টার পরে দিকে হেলিকপ্টারটি থেকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের কাছে একটি জরুরি ফোনকল এসেছিল। সেই ফোনকলে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেছিলেন, শহরের র্যাং দে ইকোসাইস এলাকায় হাইওয়ের কাছে একটি হেলিকপ্টার বিপদের মুখে পড়েছে এবং সম্ভবত সেটিতে আগুন ধরে গিয়েছে।
“সেই ফোনকল পেয়েই দুর্ঘটনাস্থলে আসে পুলিশ; কিন্তু ততক্ষণে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে”, বিবিসিকে বলেন আন্দ্রিয়ে।

এ ঘটনার তদন্তে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে বলেও জানিয়েছেন আন্দ্রিয়ে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন