প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সোনাগাজী আল-হেলাল একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের সদস্য ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাংলাধারা/রবিউল হাসান রবি
মন্তব্য করুন