ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০২:৪৬ দুপুর  

ছবি: সংগৃহিত

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।

ব্যারিস্টার কাজল দীর্ঘদিন ধরে আইন পেশায় সক্রিয়। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। পেশাগত জীবনের শুরুতে কিছুদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।

আইন অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতেই তাকে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাধারা/এসআর