ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর

চাঁদপুরের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯ কিশোরকে আটক এবং মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৮ জন, হাইমচর থানায় ১ জন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব দক্ষিণ থানায় ৩ জন, মতলব উত্তর থানায় ১ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানায় ৫ জন ও কচুয়া থানায় ৪ জনসহ মোট ৯ কিশোরকে আটক করা হয়েছে।এ ছাড়া মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হাতে ৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার হয়েছেন।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x