হারুন অর রশিদ, ফেনী

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:০৫ পিএম

অনলাইন সংস্করণ

সরকার স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর চেষ্টা করছে (ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ড. জিয়া উদ্দিন হায়দার)

ছবি; সংগৃহিত

২৫০শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দিন হায়দার। গতকাল বুধবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।এসময় জেলা প্রশাসক মনিরা হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ.এস.এম সোহরাব আল হোসাইন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল ও আর.এমও মো. রুকনুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. এস.এম জিয়া উদ্দিন হায়দার হাসপাতালের প্রশাসনিক ভবন, ডায়ালাইসিস বিভাগ, জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড, স্পেশাল কেয়ার নিওবর্ণ ইউনিট, মেডিসিন ওয়ার্ড, আইসিইউ ইউনিট, হাই ডিপেন্ডেসি ইউনিট ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় রোগীদের সাথে কথা বলে হাসপাতালের স্বাস্থ্য সেবার খোঁজখবর নেন। ড. এস.এম জিয়া উদ্দিন হায়দার বলেন, 'সরকার স্বাস্থ্য খাতকে ডেলে সাজানোর চেষ্টা করছে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে সরকার থেকে স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানো হয়েছে। গত ১৭বছর স্বাস্থ্য খাতকে দলীয়করণ করা হয়েছে। ফলে স্বাস্থ্য খাত ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। সেখান থেকে বের হয়ে আমরা বের হয়ে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছি।'

তিনি বলেন, 'পরিদর্শনে রোগীদের সাথে কথা বলেছি তারা সেবা পেয়ে খুশি। এখানে বেড সংকট রয়েছে। বেডের তুলনায় চার-পাঁচ গুন রোগীর চাপ বেশি। ফলে একদিকে যেমন জনবল নেই, আরেকদিকে স্বল্প জনবল দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এটা সারাদেশের বেশিরভাগ হাসপাতালের একই অবস্থা। আমরা জনবল বাড়ানোর চেষ্টা করতেছি।'

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন