মাহমুদউল্লাহ সাইফ ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৫১ মিনিট আগে, ১১:৫২ এ এম

অনলাইন সংস্করণ

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে চুরি-ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সোনাপুর বাজারে সোনাগাজী মডেল থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আমিরাবাদ ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি মহি উদ্দিন মহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজল হক সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রতিরোধে বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়নের বিট অফিসার উপ-পরিদর্শক সাইদ নুর এবং সহকারী বিট অফিসার শাহাদাত হোসেন।সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাপুর বাজারের ব্যবসায়ী শেখ আনোয়ার, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির খুরশিদ আলম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, সহ-সভাপতি মাইন উদ্দিন সাধারণ, বিএনপি নেতা হাজী আমির হোসেন, সাবেক ইউপি সদস্য নুর করিম, সোনাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম, ব্যবসায়ী জিয়া উদ্দিন রানা, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন, সোনাপুর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আস্রাফ আলী, ব্যবসায়ী ও জামায়াত নেতা আবদুল্লাহ জাহেদ এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ।বক্তারা বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে শুধু পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। এলাকায় কোনো ধরনের অপরাধ, মাদক ব্যবসা, সন্ত্রাস, ইভটিজিং কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তারা।সভায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।সভায় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন