বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩৬ এ এম

অনলাইন সংস্করণ

পল্টন ও হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২

ছবি; সংগৃহিত

রাজধানীর পল্টন ও হাজারীবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। 
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পল্টন থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সেলিম (৩০), মো. দেলোয়ার (২০), মো. রনি (১৮), মো. স্বপন (২৯), বিপ্লব (২২), মো. শাকিল (২২), মো. ভুট্টু (৬০), কামাল (৫৫), মো. রাবি (১৯), মো. রাব্বি (১৮), মো. সুমন (৩২), মো. রুমান (২২), মো. জাহাঙ্গীর আলম (৩২), মো. শাহিন মিয়া (৪৮), মো. ফয়সাল (৩১), মো. রবিউল ইসলাম ওরফে শহিদুল ইসলাম বাবু (৪৬), মো. শাহ আলম (৪২), মো. শামীম ওরফে আকাশ (৩৫), মোসাম্মত নাসিমা (৫০), মোসাম্মত শিলা (৪৩), মোসাম্মত সুমি (৩৮), মোসাম্মত সাথী আক্তার (২০), মো. নয়ন মিয়া ওরফে সুজন মিয়া (২১) ও মো. মোস্তফা খান (১৯)।
অপরদিকে, হাজারীবাগ থানা পুলিশ পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, জুম্মান (২৪), মঞ্জুর হোসেন (২২), মো. আকাশ (২৫), মো. আলমগীর (২৫), মো. আরিফ (২৪), শাহীন (২২), মো. শাওন খান (২৬), কাদির ভক্তি (২৬), মো. রাকিব প্রামানিক (২৮), মো. রুবেল (২৮), মো. মেহেরুল ইসলাম খান (২২), মো. আরমান (১৯), মো. জামান (৫০), মো. সাইফুল ইসলাম (২১), মো. রাজু আহমেদ (২৮), মো. আব্দুল মতিন (৪০), মো. মনির হোসেন (২৩) ও সুমন শেখ (৩৪)।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন