ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:২০ পিএম

অনলাইন সংস্করণ

ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমিকাসহ এলাকাবাসীর হাতে আটক হওয়া উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

ছবি; সংগৃহিত

বুধবার (১২ আগস্ট) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।বিজ্ঞপ্তিতে তার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে।উল্লেখ্য, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে গত ৩ আগষ্ট দিবাগত রাতে পরকীয়া প্রেমিকাসহ স্থানীয় জনতা আটক করে।সাইফুল দীর্ঘদিন যাবত চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের পাশে ভাড়া বাসায় থাকা ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। সাইফুল ইসলাম সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের আনোয়ার আলী মুন্সী বাড়ির বাসিন্দা।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন