বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ০৯:২৪ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ছবি; সংগৃহিত

ঢাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন