পঞ্চগড় প্রতিনিধি:

প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ১২:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগবঞ্চিত ঢাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

​পঞ্চগড়ের অজপাড়া গাঁ থেকে সাড়ে চার শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা—পুরো পরিবারের একমাত্র ভরসা বড় ভাই। এত সংগ্রামের পরও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেও নিয়োগবঞ্চিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসিন হলের সাবেক শিক্ষার্থী মো. জুয়েল ইসলাম।​সম্প্রতি প্রকাশিত তৃতীয় ধাপের ফলাফলে নাম না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর হতাশা প্রকাশ করে বলেন  
​"আজ তৃতীয় ধাপের রেজাল্ট হলো, তবুও আমার নামে নিয়োগপত্র ইস্যু হলো না। 

রাষ্ট্রের চোখে আমি প্রাথমিক বিদ্যালয়ের চাকরির জন্য অযোগ্য! জীবনের শিক্ষার বয়স আর কত হলে চাকরির সুপারিশ পাব? আমার সাথে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যখন যোগদানের আনন্দে মেতেছে, তখন আমি কেবল আমার ভাগ্যের দোষ দিচ্ছি।"
​ঢাবির মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী হয়েও যদি এই পরিণতি হয়, তবে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এলে চাকরি মিলবে—এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
​মেধা তালিকায় শীর্ষস্থান পেয়েও এভাবে নিয়োগবঞ্চিত হওয়ার ঘটনায় চাকরিপ্রত্যাশী মহলে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও তার শুভাকাঙ্ক্ষীরা দ্রুত এই বঞ্চনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

বাংলাধারা/মোঃ রুবেল ইসলাম

মন্তব্য করুন