বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৩:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

মাদারীপুরে সরকারি উদ্যোগে খাল-বিলে মাছের পোনা অবমুক্ত

ছবি; সংগৃহিত

 মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খাল ও আজালিয়া বিলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
এ সময় তিনি বলেন, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং জেলে ও সাধারণ মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। 
তিনি বলেন, সরকার দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়গুলোকে জীববৈচিত্র্য সমৃদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে অতিথিরা খাল ও আজালিয়া বিলে মাছের পোনা অবমুক্ত করেন এবং এ ধরনের কর্মসূচি নিয়মিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন