বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:১০ পিএম

অনলাইন সংস্করণ

মেট্রোরেলের লাইনে নেমে পড়ে কিশোর, বন্ধ ছিল ট্রেন চলাচল

ছবি; সংগৃহিত

রাজধানীর উত্তরা-উত্তর স্টেশনে মেট্রোরেলের লাইনে এক কিশোর নেমে পড়ায় প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে নিরাপত্তাকর্মীরা ওই কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্টেশন থেকে সরিয়ে নেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মেট্রোরেলের দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে জানায়, কিশোরটির বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সে উত্তরা-উত্তর স্টেশনের উত্তর পাশে ডিপোর দিকে যাওয়ার লাইনে নেমে পড়ে।
সূত্রটি জানায়, কিশোরটি মেট্রোরেলের লাইনকে সাধারণ রেললাইনের মতো মনে করেছিল। এ পথে হেঁটে টঙ্গীর দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল তার। বিষয়টি নজরে আসার পর মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে লাইন থেকে সরিয়ে আনেন।
কিশোরটি লাইনে থাকায় নিরাপত্তার স্বার্থে ওই সময়ে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে তাকে নিরাপদে উদ্ধারের পর প্রায় ২০ মিনিটের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন