প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের চূড়ান্ত প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে বিএনপি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় তাঁর নাম চূড়ান্ত করা হয়। পরে দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, জাতীয় সংসদের বিরোধী দল তথা ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। আজ দুপুর পৌনে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন বিরোধী জোটের নেতারা।ঘোষিত সূচি অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা পড়া শেষে আগামী ১৬ আগস্ট তা যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। যদি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদচিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন