ঢাকা, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নে

সর্বস্তরের জনগণের প্রত্যাশিত চেয়ারম্যান প্রার্থী: আতিকুর রহমান ভুঁইয়া বাহাদুর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৫৬ দুপুর  

ছবি: সংগৃহিত

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে সর্বস্তরের জনগণ তাদের প্রত্যাশিত প্রার্থী হিসেবে দেখছেন আতিকুর রহমান ভুঁইয়া বাহাদুরকে। শিক্ষিত, সততা ও জনগণকেন্দ্রিক নেতৃত্বের কারণে তিনি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

আতিকুর রহমান ভুঁইয়া বাহাদুর ফতেপুরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ফতেপুর, এবং তিনি মরহুম হাজী হাবিবুর রহমান ভূঁইয়া (বেচু হাজী) সাহেবের নাতি। পারিবারিকভাবে সুশিক্ষা, নৈতিকতা ও সামাজিক মর্যাদার পরিবেশে বেড়ে ওঠা তাঁর ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি মুন্সীরহাট আলী আজম উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি, ফেনী সরকারী কলেজ থেকে স্নাতক এবং চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইন বিষয়ে আগ্রহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি লাভ করেছেন। দীর্ঘ শিক্ষাজীবন তাঁকে জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ করেছে।

কর্মজীবনে প্রবেশের পর চট্টগ্রামে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি হোটেল ও ট্যুরিজম খাতে সক্রিয় ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। সততা, পরিশ্রম ও দূরদর্শিতার মাধ্যমে তিনি ব্যবসায়িক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনৈতিক সচেতনতা গড়ে ওঠা আতিকুর রহমান বিএনপির ছাত্রদল-এর সক্রিয় সদস্য হিসেবে কুমিল্লা ও ফেনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী এবং এঞ্জেলস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

দীর্ঘদিন ধরে তিনি ফুলগাজীর নতুন মুন্সীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে তাঁর অবদান স্থানীয়ভাবে প্রশংসিত।

স্থানীয়রা মনে করেন, আতিকুর রহমান ভুঁইয়া বাহাদুর একজন শিক্ষিত, সততা সম্পন্ন ও নিষ্ঠাবান নেতা। তাঁর নেতৃত্বে মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব হবে। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ইউনিয়নে সুশাসন, সম্প্রীতি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বাংলাধারা/এসআর