নেতা নয়, ঘরের সন্তান হয়ে পাশে থাকতে চান আমজাদ হোসেন সুমন
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০২:০৮ রাত
নিজস্ব প্রতিবেদক :
ভোটের লড়াই শেষ হওয়ার পরদিনই সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন ফেনী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন। নির্বাচনের দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডে অর্পিত দায়িত্ব যথা যথভাবে পালন শেষে পরদিন এলাকাবাসীর সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। গতকালের নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় এবং ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ায় আজ সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন সুমন। এ সময় এলাকাবাসী তাকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন এবং তার এই সৌজন্য বোধের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত নির্বাচনের পর জয়-পরাজয় যাই হোক, নেতাদের দেখা মেলা ভার হয়ে পড়ে। কিন্তু আমজাদ হোসেন সুমন ভোটের পরদিনই সাধারণ ভোটারদের খোঁজ নিতে আসায় তারা অভিভূত। এলাকাবাসীর মতে, সুমনের মতো নিবেদিতপ্রাণ ও বিনয়ী নেতার মাধ্যমেই এলাকায় সুস্থ রাজনীতির চর্চা সম্ভব।
এ বিষয়ে আমজাদ হোসেন সুমন বলেন, "ভোটের আগে ভোটারদের কাছে কথা দিয়েছিলাম ভোটের পরে তাদের সাথে দেখা করতে আসবো। গতকাল ভোটে এলাকাবাসীর স্বতঃপূর্ত অংশগ্রহণ এবং আমাদের প্রতি তাদের যে ভালোবাসা আমি দেখেছি, তাতে আমি তাদের কাছে ঋনী। আমি কোনো নেতা হিসেবে নয়, তাদের ঘরের সন্তান হিসেবে কৃতজ্ঞতা জানাতে এসেছি। আগামী দিনেও আমি ৩ নং ওয়ার্ডসহ ফেনীর সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।"
উল্লেখ্য, আমজাদ হোসেন সুমন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় একজন ক্লিন ইমেজের তরুণ নেতা হিসেবে পরিচিত। নির্বাচনের দিন তিনি অত্যন্ত দক্ষতার সাথে ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দলের দায়িত্ব পালন করেন। তার এই জনসম্পৃক্ততা ভবিষ্যতে ফেনীর রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।
