প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
জেলার সিংড়া উপজেলায় আজ অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার দায়ে তাছের উদ্দিন (৬২) নামের একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলে খেজুরতলা এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলের খেজুরতলা এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ ঘটনায় তাছের উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালতের বিচারক।
ভ্রাম্যমান আদালতের বিচারক সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ দন্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন