টার্গেট করার অভিযোগ তুললেন মেহজাবীন
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:৪৮ দুপুর
ছবি: সংগৃহিত
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দাবি করেছেন, একটি মহল তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করছে এবং মানহানির চেষ্টা চালাচ্ছে। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে মেহজাবীন বলেন, কিছুদিন ধরে নানা বিষয়ে তাকে ঘিরে নেতিবাচক প্রচারণা চলছে। এর আগে একটি মিথ্যা মামলায় তিনি হয়রানির শিকার হলেও আদালত থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। নতুন করে কাজে মনোযোগ দেওয়ার সময় আবারও তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী।
এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, এসব কারণে অনেক শিল্পী বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং নারীরাই বেশি টার্গেট হচ্ছেন।
মেহজাবীন জানান, তিনি ব্যক্তিগত বিতর্ক নয়, নিজের কাজ নিয়েই আলোচনায় থাকতে চান। পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বাংলাধারা/এসআর
