ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:৫৫ দুপুর  

ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, সৌদি আরব এর রাষ্ট্রদূত। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর  বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে তিনি রাষ্ট্রদূতের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিষয়গুলো ভবিষ্যৎ আলোচনায় অগ্রাধিকার পেতে পারে।

বাংলাধারা/এসআর