শান্তি চুক্তি ‘হবেই’, আলোচনায় ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল: ট্রাম্প
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:২১ বিকাল
ছবি: সংগৃহিত
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও শিগগিরই একটি শান্তি চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, তেহরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যাচ্ছে। তারা সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছাবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর সাংবাদিক জোনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে জানান, প্রেসিডেন্ট এখনও বিশ্বাস করেন যে একটি শান্তি চুক্তি সম্ভব। ট্রাম্পের ভাষায়, “এই চুক্তি হবেই, সহজভাবে হোক বা কঠিনভাবে।”
তবে শান্তির আশা ব্যক্ত করার পাশাপাশি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি “ন্যায্য ও যুক্তিসঙ্গত” প্রস্তাব দিচ্ছে, যা ইরান গ্রহণ করবে বলে তিনি।
বাংলাধারা/এসআর
