মার্চেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
প্রকাশিত: মার্চ ০১, ২০২৬, ১০:৫৯ দুপুর
ছবি: সংগৃহিত
দেশের ভোক্তাপর্যায়ে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফেব্রুয়ারির নির্ধারিত মূল্যই চলতি মাসেও বহাল থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
রোববার (১ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আওতায় মার্চ মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসের দামের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও বিদ্যমান মূল্য কাঠামো বিবেচনায় রেখে ভোক্তা পর্যায়ের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে।
বাংলাধারা/এসআর
