ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: মার্চ ০২, ২০২৬, ১১:০৯ দুপুর  

ছবি: সংগৃহিত

ইরানকে দুর্বল করতে দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলার কৌশলকে বড় ধরনের ভুল হিসাব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এক বিশ্লেষক। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারণা করেছিল নেতৃত্বে ধারাবাহিক আঘাত হানলে ইরান আত্মসমর্পণে বাধ্য হবে, কিন্তু বাস্তবে সেই ধারণা সঠিক নয়।

তিনি বলেন, মার্কিন নেতৃত্ব মনে করেছিল পারস্য উপসাগরে সামরিক শক্তি প্রদর্শন ইরানকে ভয় দেখাবে। তবে ইরানের বর্তমান শাসনব্যবস্থা যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকে বেশি ভয় পায়। তাদের বিশ্বাস, যুদ্ধের ধাক্কা সামলে রাষ্ট্র টিকে থাকতে পারে, কিন্তু আত্মসমর্পণ করলে রাষ্ট্রের অস্তিত্বই হুমকিতে পড়ে।

বিশ্লেষকের মতে, শুধু নেতৃত্বকে লক্ষ্যবস্তু করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এমন লক্ষ্য অর্জন করতে হলে পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে দিতে হবে, যা দীর্ঘ সময়সাপেক্ষ এবং অনিশ্চিত প্রক্রিয়া।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ইরানের কৌশল হতে পারে প্রতিপক্ষের স্বার্থ, সামরিক উপস্থিতি, বৈশ্বিক অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করা, যাতে সংঘাতের খরচ এতটাই বেড়ে যায় যে প্রতিপক্ষ নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়।

বাংলাধারা/এসআর