আইএসএন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একে আজাদ খান শুভ
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৪৫ রাত
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন) এর উদ্যোগে গত বুধবার, ১১ মার্চ কোম্পানির প্রধান কার্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক , প্রধান কারিগরী কর্মকর্তা এবং প্রধান অর্থ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ইতিবাচক কর্মপরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
