ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:২৪ দুপুর  

ছবি: সংগৃহিত

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ শুক্রবার (১৩ মার্চ) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য আজই এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাধারা/এসআর