ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৫৬ দুপুর  

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদের প্রথম অধিবেশনেই তাকে স্পিকার পদে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পর জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে এবং সেই মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

একক প্রার্থী হওয়ায় তাকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে সংসদের কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত হলো। সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম।

বাংলাধারা/এসআর