ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

সোনার দাম আবার কমলো, ভরিতে কমেছে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:১৩ দুপুর  

ছবি: সংগৃহিত

দেশের বাজারে ফের কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা।

বুধবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। নতুন দর সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নিম্নমুখী রয়েছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৫ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯৩৫ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৫৮ ডলার। এর আগে জানুয়ারির শেষ দিকে এই দাম ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।

উল্লেখ্য, গত মাসের শেষে বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। ২৯ জানুয়ারি একদিনে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দর ছিল।

বাংলাধারা/এসআর