ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ি ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৩২ বিকাল  

ছবি: সংগৃহিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার দায়িত্বের শেষ দিনে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ি ভাষণ দিয়েছেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সহযোগিতা ও আন্তরিকতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভাষণে তিনি প্রশাসনিক কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে একইভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন অপরিহার্য।

ভাষণ শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনে অংশ নেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সংশ্লিষ্টরা জানান, বিদায়ী মুহূর্তে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিতরা তার দায়িত্বকালীন সময়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা স্মরণ করেন।

বাংলাধারা/এসআর