ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

হাম পরিস্থিতি উদ্বেগজনক ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,২৮২ : স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৬, ০৮:৪৭ রাত  

ছবি: সংগৃহিত

দেশে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮২ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮০ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে হাম সন্দেহে মোট ১১৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২০ জনের।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এখানে মোট ৩ হাজার ৬৫২ শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৬১১ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

বাংলাধারা/এসআর